তৃণমূল কংগ্রেসের করা মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
দৈনিক স্টেটসম্যান | ১৫ জুন ২০২৬
কালীঘাটের তৃণমূলের কার্যালয়ে সিআইডি তল্লাশি অভিযান কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সোমবার সেই মামলার শুনানি গ্রহণ করার কথা ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের।যদিও এই সংক্রান্ত মামলার একটি শুনানি চলছে বিচারপতি কৌশিক চন্দ্রের এই জেলাসে তাই বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা থেকে সরে দাঁড়ালেন। গত বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এ জেলা সেই দৃষ্টি আকর্ষণ করেছিলেন বর্ষীয়ান আইনজীবী কিশোর দত্ত।
প্রসঙ্গত এর আগে মেসি কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলেছিলেন। মেসির কোমড় জড়িয়ে ধরা নিয়ে তীব্র কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? এমনকি তিনি কেন পুলিশের কাছে যাচ্ছেন না তাই নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও এর আগে তিনি জাহাঙ্গির খানকে রক্ষাকবচ দিয়েছিলেন। কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ খুব বেশি দিন ছিল না।
এর আগে ৩০ জন সদস্যকে নিয়ে তৃণমূলের অফিসে গিয়েছিলেন সিআইডির একটি দল। আদালতের নির্দেশ সঙ্গে করে নিয়ে গিয়ে তল্লাশিও করেছিলেন সিআইডির আধিকারিকেরা। তবে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি। সেই তল্লাশি নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছিল। সেই সময় দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে শুভাশিষ চক্রবর্তী বলে দলের এক প্রাক্তন সাংসদ দলীয় অফিসের দায়িত্বে ছিলেন। তিনি তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। এমনকি প্রাথমিকভাবে সিআইডি আধিকারিকদের ঢুকতেও দিতে চাননি। কিন্তু আদালতের নির্দেশ থাকায় খুব বেশি প্রতিবাদ করতে পারেননি তিনি। বাধ্য হয়েছিলেন।
যদিও পরবর্তীতে দিল্লি থেকে কলকাতা ফিরে সিআইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে কার্যত ২ দফা সিআইডির জেরার সামনে বসেছিলেন তিনি। তারপরে আজ ফের ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন। এই সবের মধ্যে তৃণমমূল কংগ্রেসের করা মামলা থেকে সৌগত ভট্টাচার্যের অব্যাহতি নেওয়ায় কিছুটা হলেও কোনঠাসা রাজ্যের প্রাক্তন শাসকদল।