• বিনা খরচে দ্রুত বিচারের ম্যাজিক! বীরভূমের ৩ মহকুমা আদালতে আদায় ১২ কোটি, চমক দিল লোক আদালত
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • : গত মাসের ৪ তারিখ বিপুল সংখ্যক সিট পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের সমস্ত স্থগিত কেস পুনরায় খোলা হবে। এরপরই একদিনেই মোট সাড়ে ৯ হাজার মামলার নিষ্পত্তি করা হয়। আর সেই সকল মামলার নিষ্পত্তির ঘটনায় মোট সাড়ে ১২ কোটি টাকা আদায় করা হয়েছে বলে সূত্রের খবর। যে টাকা আদায় হয়েছে সেটা সম্পূর্ণ আপোষযোগ্য এবং সমঝোতামূলকভাবে। শুনতে আবার লাগলেও এমন ঘটনা ঘটেছে বীরভূমে।

    আসলে শনিবার আয়োজিত হয় বছরে দ্বিতীয় জাতীয় লোক আদালত। লোক আদালতের আয়োজনের পরিপেক্ষিতে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতেও ব্যাপক উৎসাহ এবং সফলতা অর্জনের মাইলফলক তৈরি করে। একই দিনে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট আদালতে মোট ২০ টি বেঞ্চ বসানো হয়। বীরভূম জেলার গুরুত্বপূর্ণ এই তিনটি আদালতের অন্ততপক্ষে ১৫ হাজার মামলা শুনানির জন্য তোলা হয়।

    দীর্ঘ শুনানির পর প্রায় সাড়ে ৯ হাজার মামলার নিষ্পত্তি করা হয়। দ্রুত সহজ এবং কম খরচে সুবিধা পেতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় লোক আদালত নিয়ে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি এমন জাতীয় লোক আদালতের বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক জানিয়েছেন, বিনা খরচে এবং দ্রুত বিচার পেতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় লোক আদালত নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
  • Link to this news (News18 বাংলা)