Big Breaking: কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণালকে টার্গেট করে ডিম ছোড়া হয়। মমতার বাড়ি থেকে বেরনোর পরেই এই হামলা হয়। একেবারে সামনে থেকে ডিম ছুঁড়ে মারা হয়।
চন্দন নামে এক ব্যক্তি ডিম ছুড়ে মারেন। সংবাদমাধ্যমের সামনে তাঁর অভিযোগ, ‘উনি ডিম খাওয়ার যোগ্য। কুণাল ঘোষ অনেক অত্যাচার করেছেন। অনেক বাজে কাজ করেছেন।’ যদিও কী কী বাজে কাজ করেছেন, তাঁর ফিরিস্তি দেননি তিনি। নিজেকে স্থানীয় বাসিন্দা বলেই দাবি করেছেন তিনি।
ডিম ছুড়ে মারার সময়ে মাথা নীচু করলেও, কুণালের মাথায় ডিম ফেটে যায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটি পরিকল্পিত গুন্ডামি বলে তাঁর অভিযোগ। পুলিশকর্মীরা বিষয়টি দেখছিলেন। হামলকারীদের পালিয়ে যেতে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। একজন ডিম ছুড়ে মেরেছেন, অন্য একজন ভিডিয়ো তুলেছেন। কাউকে ধরা হয়নি বলে অভিযোগ কুণালের। এতদিন যত ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রেই বিক্ষোভের সময় অথবা আদালতে নিয়ে যাওয়া বা বেরনোর সময় ঘটেছে। সে দিক থেকে এ দিনের ঘটনা অনেকটাই আলাদা