• ফলতায় এবার কাণ্ড! নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর চরে আটকে গেল বিদেশি জাহাজ, দেখতে লোকে লোকারণ্য
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • : ফলতায় নদীর চড়ে আটকে গেল জাহাজ। যা দেখতে ভিড় জমায় স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে অন্য ছোট ভারী বোট দিয়ে ঠেলে সরানোর চেষ্টা করা হচ্ছে। নদীর চরে আটকে পড়া জাহাজটি কন্টেনার বোঝাই একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। ফলতার নৈনানের কাছে হুগলি নদীর চরে উঠে আটকে যায় সেটি। ওই জাহাজের নাম ‘কোটা রুকুন’। জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে কন্টেনার ভর্তি পণ্য নিয়ে হলদিয়া হয়ে কলকাতার খিদিরপুর বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি।

    আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ডান দিকে ঘুরে স্লুইস গেটের কাছে চলে আসে এবং চড়ায় আটকে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও জাহাজের এজেন্সিকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জোয়ারের স্রোত ও অতিরিক্ত গতির কারণেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

    এর আগেও একাধিকবার হুগলি নদীর তীরের কাছে এসে জাহাজ আটকে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলির ফলে বাঁধ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। নির্দিষ্ট চ্যানেলে না গিয়ে তীরের কাছে চলে আসলে এই ঘটনা ঘটতেই থাকে।

    সেজন্য বড় জাহাদ নদীর নির্দিষ্ট চ্যানেল দিয়ে চললে সুবিধা হয় সকলের। এখন জাহাজটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। জাহাজের এজেন্সিকে খবর দেওয়া হয়েছে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটেছে তা এজেন্সি মারফত পরে জানা যাবে।বর্তমানে জাহাজ দেখতে গ্রামবাসীরা ভিড় করেছেন। সকলেই এই ঘটনায় হতবাক। জাহাজ এখন কখন সরিয়ে নিয়ে যাওয়া হবে সেই আলোচনাই করছেন সকলে।
  • Link to this news (News18 বাংলা)