• আগে চোটপাট..তারপরেই গেটে ঝুলল তালা! রাতারাতি উধাও সুমিত রায়ের শ্বশুরবাড়ির লোকেরা
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • শালবনিতে জমি দুর্নীতি কাণ্ডে হঠাৎ করেই উঠে এসেছে তাঁর নাম৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে রাত বিরেতে শালবনি পুলিশের পৌঁছনোর পরেই বঙ্গ রাজনীতিতে বিশেষ চর্চায় আসে সুমিত রায়ের নাম৷ সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরক আপ্ত সহায়ক৷ বর্তমানে যাঁকে হন্যে হয়ে খুঁজছে শালবনি থানার পুলিশ, খুঁজছে এসটিএফ৷ এমনকি, বিধানসভার সই জাল কাণ্ডেও যাঁর বিরুদ্ধে একাধিক বিধায়কের সই জাল করার অভিযোগ উঠে এসেছে বলে সূত্রের খবর৷

    ইতিমধ্যেই, বিপাকে পড়েছেন অভিষেকের PA। সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা আদালত। তাঁর বিরুদ্ধে কোটি টাকার জমি জালিয়াতির অভিযোগ। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদনও জানানো হয়েছে সুমিত রায়ের তরফে। মেদিনীপুরে মৌজার পর মৌজার জমি চুরি। খাস জমির চরিত্র বদলে দখল প্রায় ৩০০ একর। ভুয়ো নথিতে উদ্বাস্তু কলোনির জমিও দখলের অভিযোগ তাঁর বিরুদ্ধে৷

    গত ১৩ জুন জমি দুর্নীতির তদন্তে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে সকালে যায় শালবনী থানার পুলিশ। সেই সুমিত রায়ের শ্বশুর বাড়ি হুগলির শ্রীরামপুর পুরসভার ৩ নং ওয়ার্ডের বিবেকানন্দ লেন এলাকায়। জানা গিয়েছে, পাঁচ বছর আগে এই সুমিতের সঙ্গে বিয়ে হয়েছিল সুস্মিতা ঘোষের।

    সুমিত রায় নিখোঁজ হওয়ার পরে সম্প্রতি সাংবাদিকেরা তাঁর শ্বশুরবাড়িতে তাঁর খোঁজে যান৷ সেই সময় সুমিত রায়ের শাশুড়ি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে৷

    সোমবার ফের সুমিত রায়ের শ্রীরামপুরের শশুরবাড়িতে গেলে দেখা যায়, দরজা বন্ধ, গেটে ঝুলছে তালা। এমনকি, বাড়ির ভিতর থেকে কোনও লোকজনের সাড়াশব্দও পাওয়া যায়নি।

    সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে গভীর রাতে এসে পৌঁছয় শলবনি থানার পুলিশ৷ এই সুমিত রায়েরই খোঁজে৷ পুলিশ সূত্রে জানা গেছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং জেলার দলীয় সভাপতি সুজয় হাজরার বিরুদ্ধে জমি কেনাবেচার একটি মামলার তদন্তেই উঠে আসে সুমিত রায়ের নাম।

    এমনকি, বিধানসভায় জালিয়াতি কাণ্ডে এবার নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। অভিযোগ, একাধিক বিধায়কের সই জাল করিয়েছিল সুমিত? এই অভিযোগ নিশ্চিত করতেই এদিন ভবানী ভবনে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির কর্তারা।
  • Link to this news (News18 বাংলা)