• কাশ্মীরের রাজৌরি, প্রবল ধসে ভাঙল রাস্তা, বাড়ি, দোকান
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজৌরির কলাবন প্রবল ধস। রাস্তা দু’ভাগ, ভেঙে পড়ল বাড়ি-দোকান। রবিবার সকালে চোখের সামনে নিজের দোকান ভেঙে পড়তে দেখেছেন বিলাল আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই দেখেন পায়ের নীচের মাটিও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে গলা কেঁপে যায় বিলালের। স্থানীয় এই দোকানদার জানান,  ‘অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। দৌড়ে পালানোর চেষ্টা করি।’  তাঁর দোকান থেকে কয়েক পা দূরে একটি বাড়ি হুড়মু঩ড়িয়ে ভেঙে পড়ে। কলাবন গ্রামের বহু বাসিন্দাই এই ধসে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে তাঁরা প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছেন।  জানা যাচ্ছে, কলাবনের ওই রাস্তা সোজা জেলা সদরদপ্তরে গিয়েছে। এই রাস্তায় ভাঙন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ সোমবার বলেন, ‘গতকাল রাস্তার ফাটল অনেক কম ছিল। তবে আজ তা অনেকটাই বেড়েছে।’ কলাবনের রাস্তা, দোকানের পাশাপাশি চাষের জমিতেও ফাটল দেখা গিয়েছে। ইতিমধ্যেই কয়েক ডজন বাড়ি ও চাষের জমিও ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

    রাজৌরির ডেপুটি কমিশনার অভিষেক শর্মা দুর্গত এলাকা পরিদর্শন করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনটি বাড়ি একেবারে ভেঙে গিয়েছে। এছাড়া অজস্র বাড়িতে ফাটল ধরেছে। এছাড়া দোকান, স্কুল মিলিয়ে অনেক প্রতিষ্ঠানেই কিছু না কিছু ক্ষতি হয়েছে। বর্ষার আগেই এহেন দুর্যোগ প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। প্রশাসনের কাছে গ্রামবাসীর দাবি, তাঁকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হোক। ছবি: সমাজমাধ্যম
  • Link to this news (বর্তমান)