সোমবার গভীর রাতে বারুইপুরের মল্লিকপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রেল কর্তৃপক্ষ বুলডোজার, আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে। প্রতিবাদে বেশ কয়েকজন মহিলা বুলডোজারের সামনে বসে পড়েন এবং উচ্ছেদ বন্ধের দাবি তোলেন।
বিহারের দ্বারভাঙা স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে লিফটে আটকে পড়লেন ১৭ জন যাত্রী। সোমবার সন্ধেয় দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায়। লিফটে আটকে থাকা যাত্রীরা প্রাণের ভয়ে আর্তনাদ শুরু করে দেন। পরে রেল পুলিশ, আরপিএফ এবং রেলের কর্মীরা সব যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। সূত্রের খবর, লিফটে অতিরিক্ত সংখ্যায় যাত্রীরা উঠে পড়ায় মাঝপথে তা আটকে যায়। এ নিয়ে গত আট মাসে চতুর্থবার লিফট আটকে আতঙ্ক ছড়াল। রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি সূত্রের।
উত্তরবঙ্গে আজ থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে।