• বিরোধী দলনেতার তকমা কি হারাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জুন ২০২৬
  • বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়। তৃণমূল বিধায়ক শোভনদেবের অভিযোগ, অধ্যক্ষের মাধ্যমে বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় সাংবিধানিক বিধি ও বিধানসভার নিয়ম লঙ্ঘিত হয়েছে। তিনি আদালতের কাছে ওই সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।

    শুক্রবার প্রথম দফার শ শুনানিতে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কেন বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়া হল? তাই অবিলম্বে বিধানসভার অধ্যক্ষর সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করা হোক।

    যদিও মামলার শুনানি পর্বে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য্য তীব্র আপত্তি জানান। আজ দ্বিতীয় দফার শুনানি শুরু হবে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)