• দিদি নম্বর ১ থেকে রচনার বিদায়, বাংলার ঘরে ঘরে নতুন এক নম্বর 'দিদি' কে হচ্ছেন
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • দিদি নম্বর ১ থেকে এবার সরে দাড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তাঁর জায়গায় আসছেন অন্য দিদি৷ মোটের উপর এটা চূড়ান্ত হয়েছে, এমনই সূত্রের খবর৷ কিন্তু কে রচনার জুতোতে পা গলাবেন? তা নিয়ে দর্শকদের ভীষণ উৎসাহ!

    বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো৷ মহিলাদের জন্য এই শো হলেও, বাড়ির সকলেই এই শো দেখতে পছন্দ করেন৷ অর্থাৎ নারী-পুরুষ নির্বিশেষে এই শো দেখতে পছন্দ করেন৷ ফলে দিন দিন এই শোয়ের জনপ্রিয়তা বেড়েছে৷ সেই মতো এসেছে শোয়ের টিআরপিও৷

    দিদি নম্বর ১ হিসেবে যিনি সবথেকে পছন্দের, তিনি হলেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ রচনাই হয়ে উঠেছেন বাংলার দিদি নম্বর ১৷ তিনি আর এই শো যেন সমার্থক৷ এবার সেই রচনাই সরে দাঁড়াবেন দিদির মঞ্চ থেকে৷ তাঁর জায়গা এবার আসছেন অন্য এক নায়িকা!

    অতীতেও রচনাকে বাদ দিয়ে হয়েছে এই শো৷ একবার জুন মালিয়া এবং দেবশ্রী চক্রবর্তী হয়েছেন এই শোয়ের সঞ্চালিকা৷ জুন এবং দেবশ্রী অত্যন্ত সুন্দরভাবে শো পরিচালনা করেছেন৷ কিন্তু রচনার জায়গা নিতে পারেননি কেউ৷ ফলে বারবার ফিরে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷

    অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই শো৷ নিজেও বারবার স্বীকার করেছেন এই কথা৷ কিন্তু এখন তিনি কিছুটা ব্যস্ত৷ মাঝেও কয়েকদিন দিদির মঞ্চ থেকে ছুটি নিয়েছিলেন রচনা৷ সেই সময় ৯টি এপিসোড সঞ্চালনা করেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস৷

    রাজনৈতিক ব্যস্ততা এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বদলের জেরে রচনার জনসংযোগ এবং ভাবমূর্তি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সেই কারণেই নাকি অন্য নতুন মুখ আনার কথা ভাবছে চ্যানেল৷ যদিও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি।

    এবার এই মঞ্চকে বিদায় জানাতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ অন্তত সূত্রের খবর সেই জল্পনাতে সায় দিচ্ছে৷ কিন্তু কে এবার আসবেন এই মঞ্চে? সেই নামও চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে৷

    এবার দিদি নম্বর ১-এর সঞ্চালনা করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। স্পষ্টবক্তা এবং আত্মবিশ্বাসী অভিনেত্রী হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। শোনা গিয়েছে, চ্যানেলের পক্ষ থেকে অনুষ্ঠানের সঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকেই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    তবে সবটাই জল্পনার স্তরেই রয়েছে। নতুন মরসুমে সত্যিই নতুনভাবে আসবে এই রিয়ালিটি শো? থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়? নাকি ফের সঞ্চালকের আসনে ফিরবেন রচনা বন্দ্যোপাধ্যায়— সেই উত্তর মিলবে চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই।
  • Link to this news (News18 বাংলা)