• ডিমের সঙ্গে এ বার জুড়ল আম! তৃণমূল নেত্রীকে দেখেই ছোড়া শুরু...
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • শুধু ডিম নয়, এ বার ডিমের সঙ্গে ছোড়া হলো পাকা আমও! নদিয়ার শান্তিপুরে তৃণমূলের নেত্রীকে ডিম, আমের পাশাপাশি জুতোও ছোড়া হয় বলে অভিযোগ। গোটা রাজ্যেই তৃণমূলের নেতা, কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে। সেই ডিমের সঙ্গে এ বার জুড়ল আম।

    সোমবার রাতে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে অশান্তি বাধে বলে অভিযোগ। শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, এর পরেই তৃণমূল নেত্রী মৌমিতা দাসকে লক্ষ্য করে একের পরে এক ডিম ছুড়তে থাকেন বিজেপি কর্মীরা। পাশাপাশি চোর স্লোগান দেওয়ার অভিযোগও ওঠে।

    মৌমিতা দাস জানান, তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তাঁর স্বামী সৈকত দাসেও এখানকার পুরোনো নেতা। সকলে চেনেন। তাঁর কথায়, ‘আমাকেও ডিম, আম, ইট, জুতো ছুড়েছে। চুলের মুঠি ধরে মেরেছে। চড় থাপ্পড় মেরেছে। এরা সব বিজেপির দুষ্কৃতী। বিনা নোটিসে ঘর ভাঙতে এসেছে। প্রতিবাদ করায় মারধর করল।’

    যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য কাকলি মালাকার বলেন, ‘তৃণমূলের লোকেরাই প্রথমে আমাদের মারধর করে। তাই আমরা ডিম ছুড়েছি।’

  • Link to this news (এই সময়)