• ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ! নেপালি ভাষাতেই সরকারি প্রকল্পের ফর্ম,পাহাড়ে একগুচ্ছ আশ্বাস শুভেন্দুর
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • ‘আপনাদের ভাই শুভেন্দু, পাহাড়ে ঘুরতে আসবে না, কাজ করতে আসবে না৷’ কার্শিয়াঙের সভা থেকে উত্তরবঙ্গের সমস্ত দাবি পূরণ করার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী৷ জানালেন, ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজের সুবিধা পাবেন সাধারণ মানুষ৷ এছাড়া, আগামী কয়েক মাস পুলিশে নিয়োগ থেকে শুরু করে সিন্ডিকেটরাজ, নিয়োগ দুর্নীতি বন্ধ নিয়ে ব্যবস্থা, সব কিছু নিয়েই কার্শিয়াঙ থেকে বার্তা দিলেন শুভেন্দু৷

    শিলিগুড়ি, মালদহের পরে এবার কার্শিয়াঙ। রাজ্য়ের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই তিনবার উত্তরবঙ্গ সফর শুভেন্দু অধিকারীর৷ এদিন কার্শিয়াঙের সভায় নিশীথ প্রামাণিক থেকে শুরু করে দার্জিলিঙ-কার্শিয়াঙের বিধায়ক, এলাকার সাংসদদের নামোল্লেখ করে নিজের বক্তব্য শুরু করেন শুভেন্দু৷ বিশেষ ভাবে উল্লেখ করেন দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু বিমল গুরুঙ এবং রোশন গিরির কথা৷

    শুভেন্দু জানান, ‘‘এবার পাহাড়ে পরিবর্তনের জন্য যিনি কাজ করেছেন, তিনি বিমল গুরুং এবং রোশন গিরি।’’ দেশের নিরাপত্তায় স্থানীয় মানুষের বলিদানের প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু বলেন, ‘‘দেশের সুরক্ষার জন্যে পাহাড়ের সেনা জওয়ানেরক জীবন বলিদান দিয়েছেন। ওনাদের শ্রদ্ধা ও সম্মান করি। ’’

    পাহাড়ের মানুষকে চিরকাল বিজেপির শরিক, ডবল ইঞ্জিন সরকারের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, ‘‘ পাহাড়কে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বদ্ধপরিকর। ২০০৯ সাল থেকে পাহাড় বিজেপির সঙ্গে। আপনারা দিয়েছেন এতদিন। এবারে আমরা দেব। পাহাড়ের জন্যে সব দেবে আপনাদের শুভেন্দু ভাই। উন্নয়নের পরিকল্পনা চলছে।’’

    রাজ্যে ৩ দিন ধরে চলছে জনকল্যাণ শিবির৷ এখান থেকেই কেন্দ্র ও রাজ্যের ৫০-এরও বেশি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ফর্ম পূরণের কাজ করা হচ্ছে প্রশাসনিক স্তরে৷ শুভেন্দু বলেন, ‘‘সামাজিক প্রকল্পে আপনারা জুড়ুন। পাহাড়বাসীর উদ্দেশ্যে বলেন। অন্নপূর্ণা যোজনা পাবেন। ফর্ম ফিল আপ আপনাদের প্রিয় নেপালী ভাষাতেই হবে। ওয়ার্ড, গ্রাম গ্রামে মোদিজীর গ্যারান্টি দেওয়া হবে। আয়ুষ্মান প্রকল্পও পাচ্ছে রাজ্য। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু করব৷’’
  • Link to this news (News18 বাংলা)