• ফের হাইকোর্টে মমতা, ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মামলা
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • Big Breaking: ফের হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করলেন মঙ্গলবার। সেই মামলা দায়ের করতেই হাইকোর্টে যান তিনি। ওথ কমিশনারের কাছে সই করে মামলা দায়ের করেন। সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

    এর আগে ১৪ মে হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে হেতু সে দিন আইনজীবী হিসেবে কোর্টরুমে সওয়াল করবেন বলে গিয়েছিলেন, আইনজীবীদের পোশাকে দেখা গিয়েছিল মমতাকে। এ দিন অবশ্য শাড়ি পরেই যান তিনি।

    ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাবে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন হাইকোর্টে। সেই মামলা এখনও ঝুলে রয়েছে আদালতে।

    ভবানীপুরে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রথম থেকেই এই হার মানতে নারাজ মমতা। ৪ মে ভোটের ফল প্রকাশ হয়। ৫ মে কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন মমতা। বলেছিলেন, ‘আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করেছে।’ এ বার সেই ভোটের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন তিনি।

  • Link to this news (এই সময়)