• ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মমতা
    আজকাল | ১৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দুর  কাছে হেরেছিলএন নন্দীগ্রামে, তখনও হারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। ফের ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মঙ্গলবার, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হারকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে হাজির হন মমতা ব্যানার্জি।

    তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, দোলা ব্যানার্জি। আদালত চত্বরে মমতা ব্যানার্জির  পাশে দেখা যায় কল্যাণ ব্যানার্জির পুত্র শীর্ষাণ্য ব্যানার্জিকেও। শুভেন্দু অধিকারীর ভবানীপুরের জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করে, কয়েক মিনিতেই আদালত চত্বর থেকে বেরিয়েও যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। 

    ২০২৬ সালের বিধানসভা ভোটে, শুভেন্দু অধিকারী ভোট লড়েছিলেন মমতার গড়, ভবানীপুর থেকে। মমতার গড়ে এসেও তিনি হারিয়েছেন মমতাকেই। ১৫ হাজারের বেশি ভোটে জেতেন শুভেন্দু। ভোটে হারের পর থেকেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বারবার অভিযোগ তুলেছেন ভোট গণনায় কারচুপির। গণনার দিন দুপুর থেকেই তিনি অভিযোগ তোলেন। তার মাঝেই, মঙ্গলবার দুপুরে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হারকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করেন মমতা। 

     
  • Link to this news (আজকাল)