• ছাত্রীদের বাথরুমে স্নানের সময় লুকিয়ে ভিডিওর অভিযোগ
    আজকাল | ১৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ছাত্রীদের বাথরুমে স্নান করার সময় গোপনে ভিডিও করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট হাসপাতাল পাড়ার পাশেই ছেতুনী মাঠপাড়ায়। অভিযোগ, রবিবার দুপুরে কয়েকজন ছাত্রী স্নান করার সময় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে তাদের ভিডিও করার চেষ্টা করে। ছাত্রীদের দাবি, বিষয়টি নজরে আসতেই তারা চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বাথরুমের উপরে ছোট্ট জানলা থেকে ভিডিও করে বলে দাবি করেন ছাত্রীরা। ঘটনার পর থেকেই ছাত্রীরা আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন। এই ঘটনায় রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীরা। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। 

    এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন ছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)