আজকাল ওয়েবডেস্ক: বেলেঘাটার বিধায়ক, সোমবার রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন- 'ডিম ছোঁড়া যুবকের বিরুদ্ধে কালীঘাট থানায় FIR করলাম। রাত 11: 15তে। একা এসেছি। ওই কটা ছেলে জড়ো হয়ে আবার অসভ্যতা করতে এসেছিল। সে যাক, বিকেলের বাঁদরটাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে।' মঙ্গলবার সকালে জানা গেল, কুণালের অভিযোগের ভিত্তিতে, গ্রেপ্তার দু'জন। সূত্রের খবর, যে দু'জন গ্রেপ্তার হয়েছেন, তাঁদের একজন চন্দন, একজন রবি।
কে এই চন্দন? সোমবার রাতেই চন্দনের নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন খোদ কুণাল। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এ কি সেই একই???