• ভরা স্টেশনে শৌচালয়ের মধ্যেই কুপিয়ে খুন! অভিযুক্তকে গণপিটুনি, হুলস্থূল মৌরিগ্রামে
    প্রতিদিন | ১৬ জুন ২০২৬
  • ভরা স্টেশনের মধ্যেই কুপিয়ে খুন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার মৌরিগ্রাম স্টেশনে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্মের শৌচাগারের মধ্যেই এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপরেই অভিযুক্ত পালানোর চেষ্টা করলে হাতেনাতে যাত্রীরা তাঁকে ধরে ফেলেন। দেওয়া হয় গণপিটুনি। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। ইতিমধ্যে অস্ত্র-সহ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক অনুমান, শৌচালয়ের টেন্ডার পাওয়া নিয়ে অশান্তি। তার জেরেই এই খুনের ঘটনা

    অন্যান্যদিনের মতোই এদিন সকাল থেকে স্টেশনের মধ্যে ছিল কর্ম ব্যস্ততা। এরমধ্যেই স্টেশনের মধ্যে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি একটা সময় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় হঠাৎ করেই এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে অপর এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রকাশ্যে এই ঘটনায় রীতিমতো হুলস্থূল পড়ে যায়। আতঙ্কে স্টেশনে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। সেই সুযোগকে অভিযুক্ত ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। সেই সময় যাত্রীরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। দেওয়া হয় গণপিটুনি দেয়।

    পুলিশই নয়, ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনাস্থলে রয়েছেন জিআরপির আধিকারিকরাও। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (প্রতিদিন)