• ভর্তি স্টেশনে এলোপাথাড়ি কোপ, প্রাণ গেল এক ব্যক্তির! অভিযুক্তকে ধরে উত্তম-মধ্যম দিল যাত্রীরা
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • দক্ষিণ পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনে খুন! ভরা স্টেশনে দিনে দুপুরে ঘটে গেল রীতিমত হাড়হিম করা ঘটনা। জনসমক্ষে স্টেশনের শৌচালয়ের সামনে ধারালো ছুরির কোপে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়েন অন্যান্য যাত্রীরা।

    ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার হাওড়া স্টেশন থেকে মাত্র কয়েক কিমি দূরত্বে আন্দুল স্টেশনের আগে মৌরিগ্রাম স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে। জানা গিয়েছে, প্ল্যাটফর্মের মধ্যে যে শৌচালয় রয়েছে, তার সামনে ঘটনাটি ঘটে। এমন সময় হঠাৎ এক ব্যক্তি ধারালো ছুরি হাতে অন্য একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

    এলোপাথাড়ি ছুরির কোপ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের চোখের সামনেই নিস্তেজ হয়ে যান। এরপর অপরাধী ছুরি নিয়ে যখন পালানোর চেষ্টা করলে, সেই সময় প্ল্যাটফর্মের যাত্রীরা পিছন থেকে ধাওয়া করে। তাকে হাতেনাতে ধরে ফেলে।

    শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে পৌঁছয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ এসে অপরাধীকে অস্ত্র সহ আটক করে। ঠিক কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট জানা যায়নি। দিনেদুপুরে এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৌরিগ্রাম স্টেশন চত্বরে। আতঙ্কের ছাপ যাত্রীদের মধ্যে। একইসঙ্গে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের রেশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)