• হাউ হাউ করে কাঁদছেন তৃণমূলের 'পঞ্চায়েত প্রধান'...! হাত জোর করে চাইলেন ক্ষমা
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • হাওড়ায় জনরোষে তৃণমূল পঞ্চায়েত প্রধান। সাহসী মহিলা নেত্রী এবং জুলুমবাজ পঞ্চায়েত প্রধান হিসেবে পরিচিত হলেও এদিন নিজের পঞ্চায়েত অফিসেই নিরাপত্তার অভাবে হাউ হাউ করে কাঁদতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। রীতিমতো হাত জোর করে বার বার ক্ষমা চাইতে দেখা যায় নেত্রীকে। আর একসময়ে দাপুটে নেত্রীর এই দৃশ্যই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল :

    সূত্রের খবর, দুর্নীতির অভিযোগে সোমবার চরম জনরোষের মুখে পড়েন এই নেত্রী। পঞ্চায়েত অফিসের ভিতরেই রীতিমতো কান ধরে উবু হয়ে বসে পড়েন মাটিতে। এরপরেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন তৃণমূল পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন। সোমবার হাওড়ার জুজারসা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা।

    জোর-জুলুমবাজির বিভিন্ন দুর্নীতির অভিযোগ:

    সূত্রের খবর, যে পঞ্চায়েত অফিসে একসময় রীতিমত তৃণমূল কর্মীদের মৌরসীপাট্টা ছিল, নিজেদের ডেরা মনে করে হত, সেখানেই কাটমানি জোর-জুলুমবাজির বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই রাজ্যে পালাবদলের পর পুলিশের হাতে গ্রেফতার হন জুজারসাহা পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন। পরে জামিনে মুক্ত হন তিনি।

    আরও পড়ুন: ‘না শোধরালে উল্টে টাঙানোর নিদান…’, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণেই সিলমোহর দিলীপের ‘দাওয়াইয়ে’! কী বললেন মন্ত্রী?

    গ্রেফতার হলেও বর্তমানে জামিনে মুক্ত মন্দিরা

    জমি দখল ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও বর্তমানে জামিনে মুক্ত মন্দিরা। এদিন তিনি অফিসে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা কর্মীদের ঘরের ভিতরে তালাবন্ধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে বার বার ক্ষমা চাইতে থাকেন তৃণমূল প্রধান। তবে তাঁর কান্নাতেও জনতার ক্ষোভ শান্ত হয়নি।

    সোমবার মন্দিরা গায়েন জুজারসাহা গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন। খবর চাউর হতেই এলাকার মানুষ চড়াও হন পঞ্চায়েত অফিসে। উত্তেজিত জনতা মুহূর্তে পঞ্চায়েত অফিস ঘেরাও করে ফেলে। সূত্রের খবর, এরপর পঞ্চায়েত অফিস থেকে প্রধানকে রীতিমতো নীচে নামিয়ে মারধোর করা হয়। সূত্রের খবর, জনরোষ থেকে প্রধানকে উদ্ধার করে বিজেপির কর্মীরা। এমনটাই দাবি তৃণমূল নেত্রী মন্দিরা গায়নের। পরে পাঁচলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেই সূত্রের খবর।
  • Link to this news (News18 বাংলা)