• ভাঙড়ে বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে শওকতের নাম! বোম বাঁধার দাবি, চার্জশিটে আর কী কী উল্লেখ্য?
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  • ভাঙড়ে বিস্ফোরণে মামলায় চার্জশিট জমা করল এনআইএ । ৮৭ দিনের মাথায় ৬৫ পাতার চার্জশিট জমা দেওয়া হল। আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লার বিরুদ্ধে চার্জশিট। এক্সপ্লোসিভ অ‍্যাক্ট রয়েছে চার্জশিটে। শওকত-সহ এই মামলায় ইতিমধ্যে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ তারিখ শওকতের এনআইএ হেফাজত থেকে হাজিরার কথা থাকলেও আজ আগাম হাজির করানো হয়। বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করা হয়।

    প্রসঙ্গত. যখন ঘটনা ঘটে তখন শওকত মোল্লা বিধায়ক ছিলেন । তার নামে কোনও FIR তখন হয়নি। ভাঙ্গড়ের ‘অবজারভার’ ছিলেন শওকত। ৫ জন অভিযুক্তের মধ্যে ১ জনের মৃত্যু ২ জনের নামে চার্জশিট করা হচ্ছে । শওকত কোনও সহযোগিতা করছে না বলেও আদালতে দাবি NIA-র । চার্জশিটে শওকতের নামের উল্লেখ আছে। ভোটের আগে ভয় দেখানোর জন‍্য বোমা বাঁধা হচ্ছিল বলে এনআইএর দাবি। এবং পরিকল্পনা করে শওকতের এলাকার বাইরে এই কাজ করা হচ্ছিল।

    প্রসঙ্গত, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে পলাতক শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ৷ দিল্লিতে সংস্থার সদর দফতর থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এনআইএ জানায়, ‘‘ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পলাতক প্রাক্তন বিধায়ককে এনআইএ গ্রেফতার করেছে।’’ যদিও মোল্লার মেয়ে অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেন, যে তাঁর বাবা গ্রেফতার হননি, আত্মসমর্পন করেছেন ৷ তাঁর কথায়, ‘‘গতকাল এনআইএ-র অফিসাররা যখন আমার ভাইকে ছাড়েন, তখন বলেছিলেন বাবাকে আসতে ৷ বাবা বাড়িতে ছিলেন না ৷ বাবা এরপর বাড়িতে আসেন ৷ তারপর এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলার পর সারেন্ডার করেছেন ৷ ওনাকে গ্রেফতার করা হয়নি ৷ বাবা একটা কাজে গিয়েছিলেন ৷ বাবা আসার পর অফিসারদের সঙ্গে কথা বলার পর সারেন্ডার করেছেন ৷’’

    এনআইএ সূত্রে দাবি, তদন্তের চাপ বাড়তেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন শওকত মোল্লা। এমনকী, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন বলেও তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান। সীমান্তবর্তী কয়েকটি রুট নিয়েও খোঁজখবর নিচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শওকত মোল্লা বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এনআইএ সূত্রে খবর, সোনারপুরের কামালগাছি থেকে তাকে ধরা হয়েছে। এরপরই তাকে সরাসরি এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়। আজ, শনিবার তাকে আদালতে পেশ করা হবে।
  • Link to this news (News18 বাংলা)