• গঙ্গাসাগরে ফেরি পরিষেবায় বড় বদল! ভেসেল চলাচলে কড়া নিয়ন্ত্রণ, জানতে হবে নয়া টাইমটেবিল
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • : মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে তেলের সমস্যা বাড়ছে। এবার তেলের সমস্যায় ব্যাহত হতে পারে সাগরের ভেসেল পরিষেবা। সেই আশঙ্কা ধীরে ধীরে বাড়ছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জানানো হয়েছে, তেল সরবরাহ অনিয়মিত হওয়ার কারণে ভেসেল পরিষেবা অনিয়মিত হতে পারে। সেজন্য যাত্রীদের সহযোগিতা চেয়েছেন কর্তৃপক্ষ। এই সমস্যার জন্য কিছুটা অসুবিধা হতে পারে। ১৫ তারিখে কচুবেড়িয়া শাখার পক্ষ থেকে দেওয়া নোটিশ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যদিও ১৬ তারিখের টাইম টেবিলে দেখা গিয়েছে সকাল ৬ টা থেকে ভেসেল পরিষেবা চলছে। ২.৩০ পর্যন্ত চলে।

    ২.৩০ এর পর থেকে জল কম ও অন্যান্য কারণে ভেসেল বন্ধ থাকে। সন্ধ্যা ৬.৩০ এর পর থেকে আবার ভেসেল চলে। সাগরে যাওয়ার জন্য প্রতিদিন এই টাইম টেবিল লক্ষ্য রাখতে হবে। না হলে অসুবিধায় পড়তে পারেন। এছাড়াও জেটিতে বাইক চালিয়ে ভেসেলে ওঠা নামার উপর নিষেধাজ্ঞা থাকছে কিছু সময়। ফলে সবকিছু দেখে প্রতিদিন এই টাইম টেবিল ফলো করতে হবে। কর্তৃপক্ষের নির্দেশ সকলকে মেনে চলতে বলা হয়েছে। এছাড়া মাল ও বাইক ভেসেলে নিজের দায়িত্বে তোলা ও নামানোর কথা বলা হয়েছে।

    তবে তেলের সমস্যা ভাবাচ্ছে সকলকে। এই ভেসেল চালানোর জন্য প্রচুর পরিমাণে তেল লাগে। সেই তেলের জোগান স্বাভাবিক না থাকলে অসুবিধা হবে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে সকলের ভাল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ পরিষেবায় যাতে কোনও প্রভাব না পড়ে তার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)