ঝাড়গ্রামে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃ*ত ট্রাকচালক, আহত বহু যাত্রী
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক, খবর পেয়ে হাঁসপাতালে গেলেন মন্ত্রী রাজেশ মাহাতো। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকায়। জানা গিয়েছে একটি বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের, আহত হন একাধিক যাত্রী।
দুর্ঘটনায় মহিলা, পুরুষ, শিশু এবং একাধিক বয়স্ক যাত্রী, একাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরে স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে।
ঘটনার খবর পেয়েই নিজের নির্ধারিত কর্মসূচি মাঝপথে ছেড়ে দ্রুত হাসপাতালে পৌঁছে যান রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাতো। হাসপাতালে পৌঁছে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আহতদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিজে তদারকি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রেফার করার ব্যবস্থাও করেন।
দুর্ঘটনার এই কঠিন সময়ে আহতদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেন মন্ত্রী রাজেশ মাহাতো। বাস যাত্রী দের মাধ্যমে জানা গেছে এদিন গুপ্তমনীর কাছে জাতিয় সড়কে একি রুটে সানে থেকে দ্রুত গতিতে ট্রাজ এসে ধাক্কা মারে এতেই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় মানিকপাড়া ফাড়ির পুলিশ গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে আহতদের। কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গুরুতর আহত দের মেদিনীপুর ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ।