• কাকলি-সুদীপ-শতাব্দীদের আদৌ দলে নেবে NCPI? বড় আপডেট
    আজ তক | ১৭ জুন ২০২৬
  • তাঁদের দলে নিতে সম্মত হয়েছে ন্যশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। জানালেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।  NCPI-এর সদস্য হিসেবে নিজেদের কাজ চালিয়ে যেতে চান- এই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে দাবিপত্র তুলে দিয়েছিলেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ। তারপর প্রশ্ন উঠতে শুরু করে, NCPI দলের কি আদৌ সদস্য তাঁরা? তবে আজ মঙ্গলবার বারাসতের সাংসদ জানান, তাঁদের সবাইকে দলে নিতে সম্মত হয়েছে NCPI।

    সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের কাকলি বলেন, 'আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তারা (NCPI) আমাদের দলে নিতে আগ্রহী। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এনডিএ-র সঙ্গে মিলে কাজ করব।' 

    বর্তমানে বিদ্রোহী সাংসদদের সংখ্য়া বেড়েছে বলেও দাবি করেন তিনি। জানান ২০ থেকে বেড়ে তা ২২ হতে পারে। অন্য কোনও দলে যোগ নেওয়া নিয়ে তাঁদের অবস্থান যেন স্পষ্ট থাকে, সেটা সুনিশ্চিত করাও তাঁদের লক্ষ্য বলে উল্লেখ করেন। 

    গতকাাল সোমবার রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছিলেন, তাঁদের পরিষদীয় দলের সঙ্গে বিদ্রোহী সাংসদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সাংসদরা  অন্য দলে যোগ দিলেও তাঁরা তৃণমূলেই থাকছেন। একই কথা শোনা যায় কাকলির মুখেও। তাঁর কথায়, 'বিদ্রোহী সাংসদদের সঙ্গে রাজ্যের ওই বিধায়কদের কোনও যোগাযোগ নেই। তাঁরা একটি আলাদা গোষ্ঠী। তাঁদের বিষয় ও কর্মসূচি ভিন্ন।' 

    প্রসঙ্গত, রবিবারই স্পিকারের কাছে কাকলিরা আবেদন করেছেন তাঁদের যেন আলাদা ব্লকে বসতে দেওয়া হয়। তাঁরা NDA-র সঙ্গে বসতে চান ও সমর্থন করতে চান। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসে রাজনৈতিক দল হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করে NCPI। দলটি সেভাবে পরিচিত না থাকলেও রাতারাতি শিরোনামে চলে আসে। 
  • Link to this news (আজ তক)