শুধু জনমুখী প্রকল্পের আবেদনই নয়, জনকল্যাণ শিবিরে মিলছে 'এই' বিশেষ পরিষেবাও, জানলে অবাক হবেন
News18 বাংলা | ১৭ জুন ২০২৬
সকাল সকাল রক্তচাপ পরীক্ষা করালেন রাজ্যের মন্ত্রী। কারণ অবাক করবে আপনাকে, রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির। সেই কর্মসূচির অংশ হিসেবে খাতড়া ব্লকের খাতড়া বাজারের গুরুসদয় মঞ্চে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী তথা ক্ষুদিরাম টুডু। শিবিরে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন উপভোক্তার সঙ্গে কথা বলেন এবং সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা তাঁরা সঠিকভাবে পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। শিবিরে বিভিন্ন সরকারি দফতরের পরিষেবা এক ছাতার তলায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, এলাকার মানুষ এক জায়গায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা এই জনকল্যাণ শিবিরে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন শিবিরে আয়োজিত স্বাস্থ্য শিবিরে নিজের রক্তচাপ পরীক্ষা করান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও স্বাস্থ্য শিবিরে প্রেসার চেক করিয়েছি, যাতে আমাকে দেখে এলাকার মানুষও এই পরিষেবা গ্রহণে উৎসাহিত হন।
শিবির ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় পরিষেবা নিতে সকাল থেকেই বহু মানুষ শিবিরে ভিড় জমান। মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, এলাকার মানুষ এক জায়গায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্পের পরিষেবা এই জনকল্যাণ শিবিরে দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজেই সরকারি সুবিধা গ্রহণ করতে পারেন। শিবির পরিদর্শনের সময় মন্ত্রী ক্ষুদিরাম টুডু বিভিন্ন উপভোক্তার সঙ্গে সরাসরি কথা বলেন এবং সরকারি পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা, তা খতিয়ে দেখেন। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের কাজ আরও সহজ হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত বাসিন্দারা।