• পাথরে ধাক্কা লেগে নৌকায় জল ঢুকছিল হু-হু করে, মাইথন জলাধারে চরম বিপদে ১৪ পর্যটক
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • মাইথন জলাধার ভ্রমণে গিয়েছিলেন বেশ কয়েকজন। শিশু এবং মহিলা-সহ ১৪ জনের একটি পর্যটক দল একটি নৌকায় চেপে রওনা দিয়েছিল জনপ্রিয় সবুজ দ্বীপের উদ্দেশ্যে। কিন্তু এই মুহূর্তে মাইথনে জলের স্তর স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। সবুজ দ্বীপের কাছাকাছি পৌঁছাতেই জলের নিচে লুকিয়ে থাকা এক বিশাল পাথরের চাঙড়ে সজোরে ধাক্কা মারে পর্যটক বোঝাই নৌকাটি।

    ধাক্কার চোটে নৌকার তলদেশ ফেটে হু-হু করে জল ঢুকতে শুরু করে মাঝ-জলাধারে। চারদিকে তখন শুধু বাঁচার চিৎকার। ঠিক সেই সময়েই ত্রাতা হয়ে এগিয়ে আসেন ঝাড়খণ্ডের ‘বাবু ঘাট’ এলাকায় থাকা অন্য নৌকার চালকরা। দূর থেকে আর্তচিৎকার শুনেই মুহূর্তের মধ্যে নিজেদের নৌকা নিয়ে তাঁরা দুর্ঘটনাস্থলে ছুটে যান।

    উদ্ধারকারী মাঝিরা জানান, ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমে আতঙ্কিত যাত্রীদের শান্ত করার চেষ্টা করি। কারণ সবাই ভয় পেয়ে নৌকার একপাশে চলে এলে ওটা দ্রুত উল্টে যেত। মাঝিদের এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা আর নিখুঁত উদ্ধারকাজের জোরেই একে একে ১৪ জন পর্যটককে অক্ষত অবস্থায় পাড়ে ফিরিয়ে আনা সম্ভব হয়। তাহলে বড়সড় বিপদে পড়তে হত সকলকে।
  • Link to this news (News18 বাংলা)