• কাশ্মীরে রাজৌরির এলওসিতে ভয়ংকর বিস্ফোরণ, আহত ৩ জওয়ান, এলাকা ঘিরে তল্লাশি সেনার
    প্রতিদিন | ১৭ জুন ২০২৬
  • জম্মু ও কাশ্মীরে রাজৌরি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) নিয়মিত টহলের সময় বিস্ফোরণে আহত একজন জুনিয়র কমিশনড অফিসার-সহ তিন সেনা জওয়ান। তড়িঘড়ি আহত জওয়ানদের উপত্যকার সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে মাইনে বিস্ফোরণ ঘটল এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে সেনা।

    সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সেনার নিয়মিত টহল চলছিল রাজৌরি সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। জঙ্গি অনুপ্রবেশ রুখতেই সেনাকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করছিলেন। ওই এলাকায় প্রচুর ল্যান্ড মাইন বিছানো রয়েছে। সমস্যা হয় বৃষ্টিতে সেগুলি এদিকে ওদিকে সরে যাওয়ায়। মনে করা হচ্ছে, সেই কারণেই এদিন বিপদ ঘটে যায়। ভুল করে একটি মাইনে পা পড়তেই ভয়ংকর বিস্ফোরণ ঘটে। তাতেই আহত হয়েছেন একজন জুনিয়র কমিশনড অফিসার-সহ তিন সেনা জওয়ান।

    উল্লেখ্য, গত দশদিনে এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা, যেখানে নিহত বা আহত হয়েছেন সেনা জওয়ান। এর আগে উরি সেক্টরে ভুলবশত গ্রেনেড বিস্ফোরণ ঘটেছিল। তার জেরে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। অন্যদিকে পুঞ্চে একটি বিস্ফোরণে দুই সেন জওয়ান গুরুতর আহত হন। প্রত্যেক ক্ষেত্রে অন্তর্তদন্ত চালাচ্ছে ভারতীয় সেনা।
  • Link to this news (প্রতিদিন)