• মঙ্গলে উত্তেজনা, বুধেই ফলতায় শুভেন্দু! জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • বুধবার ফলতার শ্রীনাথ ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও দলীয় কর্মীদের মধ্যে জোর প্রস্তুতি চলছে ফলতায়৷  মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোগত কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে মঙ্গলবারেই। গতকাল থেকেই সভাস্থলে কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা জানান , জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, মঙ্গলবারেই জনকল্যাণ শিবির নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলাশাসক,এসডিও, বিডিওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে বেরোনোর আগে জরুরি ভিত্তিতে এই ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ “সাধারণ মানুষের অভিযোগ কে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটি প্রকল্পে যাতে পর্যাপ্ত আবেদনপত্র থাকে সেটা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যাতে হয়রানির মুখে না পড়ে সেটা আপনাদের দেখতে হবে। আপনারা ফিল্ডে কাজ করছেন।বিডিও দের এটা বিশেষভাবে দায়িত্ব নিতে হবে। ক্যাম্পে এসে সাধারণ মানুষ কোথাও কোনো সমস্যার মুখে পড়লে আপনাদের তাদের সহযোগিতা করতে হবে।” ২০ মিনিটের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই নির্দেশ দেন বলেই নবান্ন সূত্রে খবর।

    অন্যদিকে, গতকাল মঙ্গলবার জাহাঙ্গির খানেক মুক্তির দাবি বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফলতায়৷ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে মঙ্গলবার ফলতার মল্লিকপুরের মামুদপুর, নওপুকুরিয়া, বোনহোগলা ও শতল কলসা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। তবে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷
  • Link to this news (News18 বাংলা)