• Breaking News Live: গুজরাটের হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ৫
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • পূর্বতন সরকারের ভোট পূর্ববর্তী প্রকল্প ‘পাড়ায় সমাধানের বুথ পিছু ১০ লক্ষ টাকা কোথায় গেল?’ এ বার কাউন্সিলারের 'জবাব' চেয়ে বাঁকুড়া পুর এলাকা জুড়ে পোস্টার দিল সিপিএম। দলের বাঁকুড়া জেলা কমিটির তরফে ওই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে বলে পোস্টারে দাবি করা হয়েছে।

    গুজরাতে ভদোদরা-জেরোড হাইওয়েতে বুধবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, কোটাম্বি গ্রামের কাছে লাক্সারি বাস সামনে থাকা ট্রাকের পিছনে খুব জোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২৬ যাত্রী। ভদোদরার শিবাজী হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে।

    বুধবার সাতসকালে বাগবাজারে মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। গঙ্গার ঘাট পরিষ্কারে উদ্যোগী রাজ্য সরকার।

    প্রায় ২৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল না মেটানো হয়নি। অবশেষে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ড বিদ্যুৎ সংযোগ কেটে দিল দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ সংযোগ কেটে দিতেই রাতভর অন্ধকারে ডুবে থাকে সরকারি বাসস্ট্যান্ড চত্বর। বহু যাত্রী অন্ধকারে বাসস্ট্যান্ডে আসতে ভয় পায়। এদিকে বিদ্যুৎ সংযোগ কাটার পরই নড়েচড়ে বসে NBSTC কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। বকেয়া বিল দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন

    দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এখনই গরমের অস্বস্তি থেকে মুক্তির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি।

  • Link to this news (এই সময়)