• মাকে কুপিয়ে খুন করে মাথা পুকুরে ভাসাল ছেলে!
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার কাউরচন্ডী গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। নিজের মাকে কুপিয়ে খুন করে খোদ ছেলে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য। 

    জানা গিয়েছে, ভারতী চক্রবর্তীকে কুড়ুল দিয়ে হত্যা করে তাঁরই ছেলে বাসুদেব চক্রবর্তী। এর পর মাথা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত নেশাগ্রস্ত ও মানসিকভাবে অসুস্থ। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বৃদ্ধার তিন ছেলে। এক ছেলে বাইরে থাকে। আর এক ছেলে ও তাঁর স্ত্রী ঘটনার সময় ছাদে ঘুমিয়ে ছিলেন। এমন সময়ে অভিযুক্ত ছেলে নেশা করে এসে মায়ের উপর চড়াও হয়। গভীর রাতে মাকে কুপিয়ে খুন করে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল৷ বর্তমানে পুলিশ এই ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখছে৷ 
  • Link to this news (আজকাল)