• বাগবাজারে মায়ের ঘাটে ঝাঁট দিলেন শুভেন্দু, গঙ্গাপাড় সাফাইয়ে নামলেন অগ্নিমিত্রা, তাপসও
    আজ তক | ১৭ জুন ২০২৬
  • বুধবার সাতসকালে বাগবাজারে মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ঝাঁট দিলেন ঘাট। ঝাঁটা হাতে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রা পল, পূর্ণিমা চক্রবর্তী, তাপস রায়কে। গঙ্গার ঘাট পরিষ্কারে উদ্যোগী রাজ্য সরকার। সেই লক্ষ্যেই বুধবারের এই কর্মসূচি। 

    শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য কলকাতা পুরসভা, পশ্চিমবঙ্গ সরকার কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে। তবে এই স্বচ্ছতা অভিযান একদিনের অভ্যাস হয়ে থাকলে চলবে না। এই অভ্যাস হারিয়ে গিয়েছিল। অভ্যাস ফিরিয়ে আনতে গোটা কলকাতা তথা বাংলাকে স্বচ্ছতা অভিযানে নামতে হবে।' মুখ্যমন্ত্রীর সংযোজন, 'বেকারত্ব ঘুচবে, আইন-শৃঙ্খলাও শক্তিশালী হবে তবে স্বচ্ছতারও প্রয়োজন রয়েছে। নমামী গঙ্গো প্রকল্পের কোনও কাজ হয়নি বাংলায়। নিকাশী প্ল্যান্টের জন্যও কোনও জমি বরাদ্দ করা হয়নি। পূর্বের সরকারের মানসিকতা বড্ড নেচিবাচক ছিল। তবে আগামী দিনে আমরা গঙ্গা এবং গঙ্গাপাড় পরিষ্কার করার উপর আরও জোর দেব। নমামী গঙ্গে প্রজেক্টও সম্পন্ন হবে।'

    কলকাতা পুরসভায় গিয়ে মুুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হবে বাংলায়। ৫ দিন ধরে চলবে অভিযান। যার মধ্যে বুধবার চলবে গঙ্গা পরিষ্কার অভিযান করা হবে। কলকাতার প্রত্যেকটি ঘাটকে পরিস্কার করা হবে। এছাড়াও বিভিন্ন মন্দির, নাখোদা মসজিস-বাজার এলাকাতেও এই স্বচ্ছতা অভিযান চলবে। কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছিলেন, আগামী ২১ তারিখ যোগ দিবসে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বচ্ছ এক কলকাতা উপহার দেওয়া হবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন সকালে বাগবাজার ঘাটে পৌঁছে যান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। 

     
  • Link to this news (আজ তক)