আজই শেষ দিন, কলকাতার কোথায় কোথায় চলছে জনকল্যাণ শিবির? কতক্ষণ খোলা থাকবে?
আজ তক | ১৭ জুন ২০২৬
গত সোমবার অর্থাৎ ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। তৃণমূল সরকারের 'দুয়ারে সরকার'-এর ধাঁচেই এই উদ্যোগ। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত তথ্য মিলছে, চলছে ফর্ম ফিলআপও। বুধবার, ১৭ জুনই এই শিবিরের শেষ দিন। ফলত এদিন সকাল থেকেই লম্বা লাইন হওয়ার সম্ভাবনা। তবে লাইন দেওয়ার আগে জেনে নিন আপনার বাড়ির কাছে শিবির কোথায় বসেছে।**
কলকাতা পুরসভার প্রতিটি বোরোতে একটি করে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে।
কলকাতার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির চলছে। পুরসভা এলাকায় ১০টি ওয়ার্ডের জন্য একটি শিবির হচ্ছে। গ্রামের দিকে আবার ৭টি গ্রাম পঞ্চায়েতের জম্য একটি শিবির করা হচ্ছে। কোনও ব্লকে ৮টা গ্রাম পঞ্চায়েত থাকলে করতে হচ্ছে ২টি শিবির।
জনকল্যাণ শিবিরে কী কী পরিষেবা মিলছে?
এই শিবির থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিমে আবেদন করার সুযোগ মিলছে। এখানে পড়ুয়া থেকে মহিলা, কৃষক, সকলেই আবেদন করতে পারছেন। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এই শিবির। এটা চলছে বিকেল ৫টা পর্যন্ত। এই শিবিরে এসে প্রথমে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে। তারপর নির্দিষ্ট পরিষেবা মিলছে বলে জানা গিয়েছে।