• জেলায় জেলায় উপচে পড়া ভিড়, ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীয়া বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • বিজেপি সরকারের তরফে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয়েছে 'জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৫৫টি প্রকল্পের পরিষেবা দেওয়ার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবিরেই উপচে পড়ছে মানুষের ভিড়। জনসাধারণের সুবিধার্থে আরও একদিন বাড়ানো হলো এই শিবিরের সময়সীমা। আগামী ১৮ জুন, বৃহস্পতিবার পর্যন্ত ‘জনকল্যাণ শিবির’ চলবে বলে জানা গিয়েছে।

    প্রাথমিক ভাবে জানানো হয়েছি, ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যে মোট ১১০০ শিবিরের আয়োজন করা হয়। তবে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান প্রকল্প-সহ নানা প্রকল্পের জন্য বিভিন্ন শিবিরে সকাল থেকে বেলা পর্যন্ত লম্বা লাইন দেখা গিয়েছে। 

    সরকারের নানা প্রকল্পের সুবিধা দিতে এবং একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তিকরণ ও যাচাইয়ের কাজ সম্পন্ন করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়। বিগত সরকারের আমলে ‘দুয়ারে সরকার’-এর ন্যায় পরিষেবামূলক এই শিবির হয় জেলায় জেলায়।

  • Link to this news (এই সময়)