• GTA প্রধান ও সভাসদ পদ থেকে সরে দাঁড়ালেন অনীত থাপা
    এই সময় | ১৭ জুন ২০২৬
  • জিটিএ চিফ এবং সভাসদ পদ থেকে সরে দাঁড়ালেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় অনীত থাপা বলেন, ‘জনগণ বিজেপির পক্ষে রায় দিয়েছে। আমি দায় মেনে নিয়ে জিটিএ চিফ এবং সভাসদ পদ থেকে সরে দাঁড়ালাম।’

    উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল অনীত থাপার দল। দার্জিলিং ও কার্শিয়াঙে প্রার্থী দিয়েছিল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। যদিও দার্জিলিং ও কার্শিয়াঙের সব কয়টি আসনই জিতে নেয় বিজেপি।

    বিজেপি রাজ্যের ক্ষমতা দখলের পর থেকেই সচেতন ভাবে এড়িয়ে চলছে জিটিএকে। এর আগে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে প্রশাসনিক সভা করলেও ডাক পাননি জিটিএর কোনও নির্বাচিত প্রতিনিধি। তখন থেকেই অস্বস্তি বাড়ছিল। অনীত থাপার পদত্যাগের পরিপ্রেক্ষিতে জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিং বলেন, ‘জনতার রায় মেনে এ বার সমস্ত সভাসদ পদ থেকে পদত্যাগ করুন।’

  • Link to this news (এই সময়)