• জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা অনীত থাপার!
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ের রাজনীতিতে 'রাজনৈতিক' পরিবর্তনের সূচনা হল। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন অনীত থাপা। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে দার্জিলিং-এর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    ইস্তফার কথা ঘোষণা করে অনীত থাপা বলেন, পাহাড় ও পাহাড়বাসীর স্বার্থই তাঁর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের দাবি-দাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই কারণেই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    অনীত থাপার এই পদত্যাগের ফলে পাহাড়ে নতুন প্রশাসন বা রাজনৈতিক নেতৃত্বের উত্থানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নতুন সরকার বা প্রশাসন পাহাড়বাসীর অধিকার, উন্নয়ন, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের বিভিন্ন রাজনৈতিক দাবির বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর থাকবে সকলের।

    তবে অনীত থাপার ইস্তফার পর আগামী দিনে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় এবং নতুন নেতৃত্ব কীভাবে পরিস্থিতি সামাল দেয়, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পাহাড়বাসীর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)