• কোন্নগরে বীভৎস ঘটনা, চাঞ্চল্য বাগখালে, কী হয়েছে?
    আজকাল | ১৭ জুন ২০২৬
  • মিল্টন সেন: গাঁজার নেশাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। বন্ধুর বুকে ছুরি মেরে খুন করল আরেক বন্ধু। বীভৎস এই ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে কোন্নগরের বাগখাল মিল মাঠ এলাকায়। 

    ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাগখাল এলাকায় একটি মাঠের ঝোপে এক যুবকের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। মৃত যুবকের নাম মহম্মদ একলাখ আনসারী। পেশায় সে ছিলল গাড়ি চালক।

    বুধবার থেকে কাজে যাওয়ার কথা ছিল মহম্মদ একলাখ আনসারীর। তিনি বাড়িতে সেরকমই জানিয়েছিলেন। তাঁর বন্ধু মহম্মদ ফরিয়াদ জেসিবি চালক। সে তিনি মঙ্গলবার বিকালে একলাখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান নিহতের মা। রাত একটা নাগাদ উত্তরপাড়া থানা থেকে খবর আসে, একলাখকে খুন করা হয়েছে। 

    পুলিশ সূত্রে খবর, ফরিয়াদের সঙ্গে মিলমাঠে গাঁজার নেশা করছিলেন একলাখ। সেখানে দু'জনের মধ্যে বচসা হয়। ফরিয়াদের কাছে ছুরি ছিল। সেই ছুরিই সে বসিয়ে দেয় একলাখের বুকে। মৃত যুবকের মায়ের দাবি ছেলে তৃনমূল করত। তবে কারোর সঙ্গে কোনও অশান্তি ছিল না। পুলিশের সন্দেহ বন্ধুদের সঙ্গে নেশা করে ঝামেলার কারনেই এই খুন। 

    বুধবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
  • Link to this news (আজকাল)