হাতিয়ার হকার উচ্ছেদ, কলকাতার রাজপথে মমতা ব্যানার্জি!
আজকাল | ১৭ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানববন্ধন করে ধর্মতলায় মিছিলে হাঁটছেন তৃণমূল নেত্রী।
বিধানসভা ভোটে ধরাশায়ী তৃণমূল। এরপরই দলের অন্দরে বিদ্রোহী মাথাচাড়়া দেয়। কার্যত ভেঙে যায় জোড়া-ফুল। বিধানসভাতে 'বিদ্রোহী' তৃণমূলের দাপাদাপি। লোকসভায় ২০ জন সাংসদ অন্য দলে নাম লেখানোর ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে ভাঙা দল নিয়ে প্রতিবাদে নেমে শক্তি পরীক্ষায় মগ্ন মমতা ব্যানার্জি।
বিভিন্ন স্টেশনে নিজেদের জায়গা থেকে হকারদের উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় হকারদের নিয়মমাফিক বসতে বলা হয়েছে প্রশাসনের তরফে। এতেই ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভকে পুঁজি করে নিজের ক্যারিশ্মা দেখাতে মরিয়া মমতা। এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে ধর্মতলায় মিছিলে হাঁটেন কুণাল ঘোষ, দোলা সেনরা।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)