• পানিহাটি শ্মশানে ফের গেল CBI, কী হয়েছিল সেদিন? আরজি কর কাণ্ডে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • আরজিকর তদন্তে ফের পানিহাটিতে সিবিআই৷ বুধবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকেরা৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসা বাদ পানিহাটি শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে৷ দীর্ঘ কুড়ি মিনিট জিজ্ঞাসা বাদের পর পানিহাটি শ্মশান থেকে বেরিয়ে গেলেন সিবিআই-এর আধিকারিকেরা।

    ২০২৪ সালের ৯ই আগস্ট পানিহাটি নাটাগর অম্বিকা মুখার্জী রোড বাসিন্দা তিলোত্তমা আবার কারোর কাছে অভয়া তাকে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় তারপরে শুরু হয় তদন্ত কলকাতা পুলিশ তারপরে সিবিআই বিভিন্ন আন্দোলন টানাপোড়ানোর মধ্যে দিয়ে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে নতুন সরকার পরিবর্তনের পর আবার সেই তিলোত্তমার মৃত্যুর তদন্তের ফাইল উন্মোচন হয় সেই তদন্ত ভার সিবিআই-এর নতুন গ্রুপ তৈরি করে আবার তার তদন্তের কাজ শুরু হয়।

    তদন্তের কাজ শুরু হতেই আজ দুপুরে পানিহাটি শ্মশানে আসে সিবিআই-এর তিন প্রতিনিধি দল তারা কথা বলেন শ্মশানে কর্মীদের সঙ্গে৷ সূত্রের খবর, একাধিক কাগজপত্রও দেখেছেন সিবিআই আধিকারিকরা৷ নির্যাতিতার বাবা-মা বারবার অভিযোগের আঙুল তুলেছেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রতিনিধি সঞ্জীব মুখার্জি ও বর্তমানে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে-র বিরুদ্ধে৷ তাদেরকে তদন্তে যুক্ত করার জন্য বারবার আর্জি জানিয়েছেন তাঁরা৷ গোটা রাজ্য তাকিয়ে আছে এই মামলার দিকে৷

    প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে যুক্ত তদন্তকারী অফিসারদের ভূমিকা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, প্রাসঙ্গিক নথি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল স্বরাষ্ট্র দফতর। কলকাতা পুলিশ ইতিমধ্যেই চাওয়া সমস্ত নথি স্বরাষ্ট্র দফতরের হাতে তুলে দিয়েছে। ওই নথির ভিত্তিতেই তদন্তকারী অফিসারদের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

    আরজি কর হাসপাতালে সোমবার পৌঁছয় সিবিআইয়ের ৭ সদস্যের প্রতিনিধি দল ৷ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে হাসপাতাল পরিদর্শনে পৌঁছয় সিবিআইয়ের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। হাসপাতালের এমএসভিপি অধ্যাপক ডা. সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সিবিআই আধিকারিকরা।
  • Link to this news (News18 বাংলা)