• 'অ্যাকশনের মতো অ্যাকশন নিতে হবে', আচমকাই এসপি অফিসে গিয়ে ফলতা কাণ্ডে নির্দেশ শুভেন্দুর
    News18 বাংলা | ১৭ জুন ২০২৬
  • ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপির অফিসে ফলতা থেকে ফেরার পথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এডিজি সাউথ বেঙ্গল, রাজ্য পুলিশের ডিজি, ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসপির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

    মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, “ফলতায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ চুপ করে বসে থাকলে হবে না। পুলিশকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা অ্যাকশনের মতোই হতে হবে। পুলিশের নামে কোন রাজনীতি এখানে চলবে না। এটা আপনারা স্পষ্টভাবে জেনে রাখুন। ডায়মন্ডহারবার পুলিশ জেলায় রাতে পুলিশিংয়ের দিকে বিশেষভাবে নজর দিন। নারী নিরাপত্তা কেউ আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখানে অনেক ধরনের অভিযোগ আসছে। অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে আপনারা দেখুন। কোন অভিযোগ নিয়ে প্রশ্ন থাকলে মুখ্যমন্ত্রীর দপ্তরে তা পাঠিয়ে দিন। ” ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অফিসে সংক্ষিপ্ত বৈঠকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেই সূত্রের খবর।

    প্রসঙ্গত, আগামী ২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারীর সরকার৷ বাজেটে যে বড় কিছু ঘোষণা করা হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ ফলতায় মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন বাজেটে কাদের জন্য বড় সুখবর থাকতে চলেছে৷ এ দিন ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ এর পরই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২২ জুন রাজ্য বাজেট আছে৷ সেখানে যুবকদের জন্য নিয়োগ নিয়ে, কর্মচারীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি৷

    রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি-র অন্যতম প্রতিশ্রুতি ছিল সরকারি পদে শূন্যস্থান পূরণ৷ ক্ষমতায় আসার পর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতেও আলোচনা শুরু করেছে রাজ্য৷ এ ছা়ড়াও কৃষকদের স্বস্তি দিতেও রাজ্য সরকার বাজেটে বড় কোনও ঘোষণা করতে পারে বলেই এ দিন মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে রাখলেন৷
  • Link to this news (News18 বাংলা)