• কচুরিপানায় মজে যাওয়া হিজলী টাইডাল ক্যানালের ভোলবদল করতে বরাদ্দ মোটা টাকা
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • মহিষাদলের ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানাল সংস্কার করা দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই ক্যানাল সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এই ঐতিহাসিক ক্যানালটি পুরনো দিনে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল। এই ক্যানালটি একদিকে পর্যটন কেন্দ্র গেঁওখালির কাছে রূপনারায়ণের সঙ্গে সংযুক্ত। অন্যপ্রান্ত চল্লিশটি মৌজার ওপর প্রবাহিত হয়ে হলদি নদীতে মিশেছে। এই প্রাচীন ক্যানাল একসময় মহিষাদলের প্রাণ ছিল। এই ক্যানাল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিল। বর্তমানে তার অবস্থা বেহাল।

    ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেল গুরুত্ব শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য এর কারণে না। এই ক্যানালের সঙ্গে নাম জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর। কারণ নৌপথে এই ক্যানালের ওপর দিয়ে যাতায়াত করেছিলেন। কলকাতা থেকে নৌপথে ওড়িশা যাবার সময় হিজলি টাইডাল ক্যানাল ওপর দিয়ে যাতায়াত করেছিলেন। ১৯৪৪ সালে মহাত্মা গান্ধী অবিভক্ত মেদিনীপুরে আসেন। প্রথমে তিনি মহিষাদল রাত্রি বাস করেন। তারপর হিজলি টাইডাল ক্যানাল দিয়ে নৌকায় করে কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। তাই ক্যানালের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। জেলার প্রাচীন ও দীর্ঘ ক্যানেল হিজলী টাইডাল ক্যানাল।

    ক্যানালের ওপর নির্ভরশীল এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গিয়েছে। ক্যানেল সংস্কারের দাবি স্থানীয় মানুষজনের। ক্যানালের জলে চাষবাস, খালে মাছ ধরে সংসার চালায় স্থানীয় মানুষজন। কিন্তু সংস্কার না হওয়া ও কচুরিপানা জমে ক্যানাল জল ব্যবহার করতে পারছে না স্থানীয় মানুষ। এবার সেই ক্যানালে সংস্কার ও উন্নয়নের কাজ শুরু। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে টাকা। এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।

    মহিষাদলের বিধায়ক সুভাষ পাঁজা জানান, “মহিষাদল এলাকার হিজলি টাইডাল ক্যানালের উন্নয়ন ও সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই প্রকল্পের জন্য ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন। মহিষাদলের ক্যানালের সংস্কার সম্পন্ন হলে জলনিকাশি ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। হিজলী টাইডাল ক্যানালের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
  • Link to this news (News18 বাংলা)