• তোলাবাজির আঁতুড় ঘর! ডোমজুড়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পর আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা
    প্রতিদিন | ১৮ জুন ২০২৬
  • হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এই পার্টি অফিস থেকে তোলাবাজি করা হত। টাকা না দিলে হুমকি তো ছিল। এছাড়াও বেআইনি কাজের ‘আঁতুড় ঘর’  পার্টি অফিস। সেই ক্ষোভ থেকেই আজ, বুধবার সন্ধ্যায় পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল ‘উন্মত্ত’ জনতা।

    তৃণমূলের পার্টি অফিসটি হাওড়া ডোমজুড়ের নিবরা এলাকায় রয়েছে। অভিযোগ, ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূলের এই পার্টি অফিসে বেআইনি কাজকর্মের ‘আঁতুড় ঘর’ ছিল। স্থানীয়দের অভিযোগ, এই পার্টি অফিসে স্থানীয় দোকানদারদের ইলেকট্রিক মিটার বক্স রাখা ছিল। যা বিল আসত তার থেকে অনেক বেশি টাকা দোকানদারদের থেকে আদায় করা হত। তাছাড়া এই পার্টি অফিস বিলাসবহুল হোটেলের সমান বলেও দাবি স্থানীয়দের। ক্লাব-কাম-পার্টিঅফিসে খাট, সোফা থেকে ফ্রিজ সবই ছিল। স্থানীয়রা আরও জানিয়েছেন, তৃণমূল আমলে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। 

    আজ, বুধবার সন্ধ্যায় ‘উন্মত্ত’ জনতা পার্টি অফিসে ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্রে ভাঙচুর চালায়। তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করেত জ্বলতে থাকে অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। 
  • Link to this news (প্রতিদিন)