• এসি মেশিন বিকল, বিক্ষোভ রোগীর আত্মীয়দের
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • এই সময়, জলপাইগুড়ি: ফ্যান ঠিকমতো চলে না। আবার এসি মেশিন খারাপ। এই অবস্থায় গরমে অতিষ্ঠ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি থাকা প্রসূতি এবং শিশুরা।

    এর জেরে বুধবার মাদার অ্যান্ড চাইল্ড হাব এবং মেডিক্যাল কলেজের এমএসভিপি ঘরের সামনে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।

    কোচবিহারের চ্যাংড়াবান্ধা চৌরঙ্গির বাসিন্দা জগবন্ধু রায় বলেন, ‘মাদার অ্যান্ড চাইল্ড হাবে চার তলায় আমার স্ত্রী রয়েছে। সেখানে ফ্যান রয়েছে, এসি রয়েছে। কিন্তু সেগুলি চালানো হয় না। কিছু বলতে গেলে জানানো হয় খারাপ হয়ে আছে। কিন্তু সারানো হচ্ছে না। গরমে স্ত্রী আর থাকতে পারছে না।’

    আর এক রোগীর আত্মীয় বিকাশ বিশ্বাস একই সুরে বলেন, ‘এসি মেসিন, ফ্যান থাকলেও চালানো হয় না। ফলে গরমে প্রসূতি এবং শিশুদের অবস্থা খারাপ হয়ে উঠেছে। অভিযোগ করার পরেও কাজ হয়নি।’ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি মেরামতির জন্যই বন্ধ রাখা হয়েছে। বিষয়টি পিডাব্লুডি দেখে। যত দ্রুত সম্ভব এসি চালু করে দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)