• সময়েই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • নয়াদিল্লি: আগামী বছর নির্ধারিত সময়সূচি মেনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। জণগননা ও কুম্ভ মেলার জন্য তা এগিয়ে আনা হবে না। ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা উড়িয়ে এমনটাই দাবি একাধিক সূত্রের। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত জগণনার প্রথম পর্ব চলবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। একইসঙ্গে ১৪ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত হরিদ্বারে কুম্ভ মেলা চলবে। এদিকে আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর ও গোয়া বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। এহেন পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল একাধিক রাজনৈতিক দল। তারা দাবি করেছিল, সরকারিরা কর্মী জনগণনার কাজে ব্যস্ত থাকবেন। ফলে ভোট এগিয়ে আনা হতে পারে। যাবতীয় জল্পনা নাকচ করে দিয়েছে একাধিক সূত্র। জানানো হয়েছে, প্রয়োজনে জনগণনা এগিয়ে আসতে পারে। 
  • Link to this news (বর্তমান)