বিশেষ সংবাদদাতা, আইজল: নয় বছর আগের গণধর্ষণ ও অ্যাসিড ছোড়ার মামলায় সাজা দুই বিএসএফ কর্মীর। মিজোরামের এই ঘটনায় দোষীদের মোট ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত দুই বিএসএফ কর্মীর নাম নীলাঞ্জন দাস ও দীনেশ কুমার। ২০১৭ সালের ১৬ জুলাই মিজোরাম-বাংলাদেশ সীমানার মামিত জেলার সিলসুরি ওয়েস্ট গ্রামের এই ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সিলভি জোমুয়ানপুই দু’জনকে গণধর্ষণের জন্য ২০ বছর, নির্মম শারীরিক অত্যাচার চালানোর জন্য ১০ বছর এবং অ্যাসিড হামলার জন্য ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।