• ডিম ছোড়া নিয়ে মামলা হাইকোর্টে
    বর্তমান | ১৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর তৃণমূল নেতাদের উপর ডিম বর্ষণের ঘটনায় জল গড়াল হাইকোর্টে। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অতীন্দ্র চৌধুরী। হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। মামলায় যুক্ত করা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে।  মামলকারীর প্রশ্ন, প্রকাশ্য রাস্তায় বা কর্মসূচিতে জনপ্রতিনিধিদের উপর ডিম হামলা করে ক্রমাগত হেনস্তা কেন করা হচ্ছে? বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মামলাকারী। এই ঘটনায় নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আরজি জানিয়েছেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন মামলাকারী। অনভিপ্রেত আক্রমণ রুখতে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)