• হঠাৎ অসুস্থ মৎস্যজীবী, গভীর সমুদ্রে দেওয়া হল 'মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স'
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে মৃত্যু হল এক মৎস্যজীবীর। সেই মৎস্যজীবীকে সমুদ্রেই ‘মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স’ দেওয়ার চেষ্টা করা হয়। গভীর রাত পর্যন্ত ওই মৎস্যজীবীর দেহ আনতে নামখানার নারায়নপুর ফিশ ল্যান্ড সেন্টারে উপস্থিত ছিলেন কাকদ্বীপ সুন্দরবন ফিসারম্যান ওয়েলফেয়ারের সম্পাদক সতীনাথ পাত্র। এই ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হয়েছে। সেজন্য কোস্ট গার্ডকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্যজীবীরা।

    মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও একাধিক চেষ্টা করা হয় ওই মৎস্যজীবীর জন্য। এরপর রাতেই ফিরিয়ে আনা হয় ওই মৎস্যজীবীর দেহ।  জানা গিয়েছে, পরিতোষ হালদার নামের কাকদ্বীপের এক মৎস্যজীবী পারমিতা ৫ ট্রলারে চেপে গভীর সমুদ্রের উদ্দেশে পাড়ি দেন। কিন্তু গভীর সমুদ্রে পরিতোষ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উপকূলে। সেই অনুযায়ী পরিতোষকে দ্রুত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পরে পরিতোষ মারা যান।

    এরপর মৃতদেহ দ্রুত ফিরিয়ে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ময়নাতদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেবে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। শোকাহত মৎস্যজীবীরা। গত কয়েকবছরে ট্রলারে আধুনিক যন্ত্রপাতি বসানোয় উপকূল ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার খুব সুবিধা হচ্ছে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের। ফলে যে কোনও বিপদের ঘটনা সহজেই জানানো যাচ্ছে উপকূলে। ফলে দ্রুত পদক্ষেপ নেওয়া যাচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)