• শুভেন্দুর সঙ্গে বৈঠকে কুণাল-শোভন-মদন!
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা সরগরম। বৃহস্পতিতে একদিকে আদালত বিরোধী দলনেতা হিসবে ঋতব্রতর নামের পাশে সিলমোহর দিয়েছে। ঠিক একই দিনে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা-ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ক।

    সূত্রের খবর, বৃহস্পতিবার, কুণাল ঘোষ, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেব-সহ মমতাপন্থী পাঁচ বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাভাবিকভাবেই এই  বৈঠকের তথ্য সামনে আসতেই শুরু হয় জল্পনা। এখনও বৈঠকের নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পিএসও এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসেছেন তাঁরা। একই সঙ্গে আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনা নিয়েও। তথ্য, এই বৈঠকের মধ্যস্থতা করেছেন খোদ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। 

    এই প্রসঙ্গে উল্লেখ্য, মমতা ব্যানার্জির নিরাপত্তা সংক্রান্ত পিএসও বদলের বিষয়টি সামনে আসে বুধবার রাতে, ডেরেক ও'ব্রায়েনের ভিডিও কলের মাধ্যমে।বুধবার রাত সাড়ে ন'টা নাগাদ মমতার কালীঘাটের বাড়ি থেকে পিএসও-দের সরিয়ে নেওয়া হয়েছে। এমনটাই জানান ডেরেক। তাঁর দাবি, যেসব পিএসও বিগত ২০ বছর ধরে তৃণমূল নেত্রীর কাছে ছিলেন তাঁদের সরানো হয়েছে। 


  • Link to this news (আজকাল)