• কালীঘাটে হাজির সিআইডি! খোঁজ মমতার এক আত্মীয়ার?
    আজকাল | ১৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পরপর কালীঘাটে সিআইডি। বৃহস্পতিবার, একদিকে যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মমতাপন্থী পাঁচ বিধায়ক, ঠিক তারপরেই কালীঘাটে পৌঁছে গেল সিআইডি টিম। সূত্রের খবর, এদিন সিআইডি'র তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান ২৯ ডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায়। 

    সূত্রের খবর, ওই ঠিকানায় থাকেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বোন। ওই ঠিকানার বহুতল আবাসনের প্রথম তলায় মমতা ব্যানার্জির আত্মীয়ের বাড়ি। মূলত প্রথমে তাঁর বোনের বাড়িতে সিআইডি পৌঁছয় বলে খবর সূত্রের। 

    এর আগে, ৯ জুন, মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েছিলেন। ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকাকালীন, দুয়ারে পৌঁছয় সিআইডি। মঙ্গলবার দুপুরে মমতা ব্যানার্জির কালীঘাটের মমতার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছয় সিআইডি। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে ঢুকে, দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। যদিও সেই তল্লাশি শেষে কিছু মেলেনি বলেই খবর। এছাড়া, বিধানসভার সই-জাল কাণ্ডে অভিষেক ব্যানার্জির বাড়িতেও গিয়েছিল সিআইডি টিম। এই কাণ্ডে, অভিষেক ব্যানার্জিকে টানা জিজ্ঞাসাবাদও করেছেন সিআইডি আধিকারিকেরা। তবে বৃহস্পতিতে, মমতা ব্যানার্জির আত্মীয়ার বাড়িতে সিআইডি টিম কোন কারণে পৌঁছে গিয়েছে, জানা যায়নি তা। 
  • Link to this news (আজকাল)