• যোগ দিবসের জন্য শুক্র থেকে কলকাতায় কর্মসূচি, অনুষ্ঠানে কখন যোগ দেবেন PM মোদী?
    আজ তক | ১৮ জুন ২০২৬
  • আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে শহর কলকাতাজুড়ে। ১৯ জুন থেকে তিন দিনব্যাপী কর্মসূচি রয়েছে। ব্রিগেড ময়দানে কাদা ও বর্ষার কারণে সেখানে বৃহৎ কর্মসূচি করা যায়নি। বদলে রেড রোডে করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তিন দিনের কর্মসূচির কথা জানান।

    মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার সমস্ত জায়গা পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিবস পালন হবে। ১৯ জুন 'রান ফর যোগা'র কর্মসূচি রয়েছে। একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখ থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত হবে। এতে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন। যদিও সকলেই সমবেত হতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

    ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন, গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি
    এরপর ২০ জুন যোগ দিবসের কর্মসূচির পাশাপাশি 'পশ্চিমবঙ্গ দিবস' পালিত হবে। সেদিন বিকেল সাড়ে পাঁচটার পরে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচির কথা বলেন। সন্ধেয় ড্রোনের মাধ্যমে যোগার বিষয়ে 'বন্দে যোগম'-এর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি উপভোগ করার জন্য জনগণকে আমন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 

    ২১ জুন যোগ দিবসে কখন যোগ দেবেন PM মোদী?
    মুখ্যমন্ত্রী জানান, ২১ জুন মূল কার্যক্রমে ইতিমধ্যে ৩৮ হাজার নাম নথিভুক্ত হয়েছে। মূল কার্যক্রে অংশগ্রহণের শেষ সময় ৬টা ১৫ মিনিট। এর আধ ঘণ্টা পর প্রধানমন্ত্রী রেড রোডে যোগাভ্যাসে অংশ নেবেন। 

    আয়ুষ দফতরের প্রোটোকল মেনে যোগভ্যাসে অংশগ্রহণ করারা আবেদন জানান শুভেন্দু। তিনি বলেন," প্রথমবার সরকার সরকারিভাবে যোগ দিবসে অংশগ্রহণ করছেন।  প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশবান্ধব পরিবেশেরে মধ্য দিয়ে কলকাতায় স্বাগত জানাতে চাই। ইতিমধ্যে ৫ দিন ব্যাপী স্বচ্ছতাকে স্বাগত কর্মসূচি চলছে। আমিও মায়ের ঘাটে স্বচ্ছতার অভিযানে অংশ নিয়েছিলাম। ১২ পোস্টাল স্ট্যাম্প প্রকাশ পেয়েছে।"
  • Link to this news (আজ তক)