• ভ্যালেন্টাইন্স ডে ভুললেন কী করে? যোগ দিবস মামলায় সরস মন্তব্য বিচারপতি সিনহার
    প্রতিদিন | ১৮ জুন ২০২৬
  • যোগ দিবসে সরকারি কর্মচারীদের যাওয়া কেন বাধ্যতামূলক? রাজ্যকে লিখিত জানাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন হচ্ছে কলকাতায়। আগামী ২১ জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলার শুনানিতেই কেন সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক তা রাজ্যকে লিখিত আকারে জানাতে নির্দেশ হাই কোর্টের। এই মামলার শুনানিতেই ওঠে ভ্যালেন্টাইন্স ডে’র প্রসঙ্গও। 

    যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে এখন সাজো সাজো রব। চলছে জোর তৎপরতা। এই যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক করেছে শুভেন্দু অধিকারীর সরকার! বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। স্থায়ী কিংবা অস্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী, সান্মানিকের বিনিময়ের কাজ করেন, এমন কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। 

    কেন সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক, প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন ছিল, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সওয়ালে জানান,
    কোথাও বাধ্যতামূলক লেখা নেই। এটা সচেতনমূলক কাজ। অন্ধ্রপ্রদেশে গতবার তিন কোটি মানুষ অংশ নেন। এই রাজ্যও সেই রেকর্ডকে ছাপিয়ে যাবে, সওয়াল আইনজীবীর। এক্ষেত্রে
     বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, কোনও প্রতিযোগিতায় যাবেন না। এ বিষয়ে রাজ্যের বক্তব্য শুনবে আদালত। আগামীকাল, শুক্রবার ফের এই মামলার শুনানি। সেই সময়
    মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, বিভিন্ন ডে আছে, আছে মাদার্স এবং ফাদার্স ডে’ও। এখন আবার যোগা ডে হচ্ছে। আর সেই সময় বিকাশ ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতি অমৃতা সিনহা কিছুটা মজা করে বলেন, আপনি ভ্যালেন্টাইন্স ডে কীভাবে ভুলে গেলেন?  
  • Link to this news (প্রতিদিন)