ভিতরে অরূপ, আলিপুর আদালতের বাইরে ডিম হাতে জমায়েত, বলছেন, ‘মেসিকে দেখতে এসেছি’
প্রতিদিন | ১৮ জুন ২০২৬
দীর্ঘদিন পর বৃহস্পতিবার অবশেষে প্রকাশ্যে এসেছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন মেসি কাণ্ডে আদালতে হাজিরার পর শহরজুড়ে চড়কিপাক দেন তিনি। এরপর পৌঁছে যান আলিপুর আদালতে। প্রায় ২ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও ভিতরেই বসে তিনি। এদিকে বাইরে ডিম হাতে দাঁড়িয়ে উত্তেজিত জনতা ও আইনজীবীরা। এক বর্ষীয়ান আইনজীবী জানলার পাশে ডিম হাতে দাঁড়িয়ে! বারবার অরূপকে বেরতে বলছেন তিনি। কেউ আবার বলছেন, “বেরিয়ে আসুন, মেসিকে দেখতেই তো এসেছি।” সব মিলিয়ে হইচই আদালত চত্বরে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]