• ‘শীঘ্রই EFR-এ ১০০০ জনের নিয়োগ, মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণ’, পাহাড়ে চাকরি নিয়ে ঘোষণা শুভেন্দুর
    News18 বাংলা | ১৮ জুন ২০২৬
  • পাহাড়ের যুবক-যুবতীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘শীঘ্রই EFR-এ ১০০০ জনের নিয়োগ হবে। যার মধ্যে ৩৫% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। গোটা প্রক্রিয়া হবে স্বচ্ছতার সঙ্গে।’’ মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড়ে পৌঁছে পাহাড়বাসীর মন জয় করলেন শুভেন্দু অধিকারী। কার্শিয়ংয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত হন জনকল্যাণ শিবির উপলক্ষ্যে গোথেলস মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে।

    আরও পড়ুন– বিধানসভায় দেখা হল, কেউ কথা বললেন না কারওর সঙ্গে… কুণাল, নয়না একে অপরের থেকে মুখ ফিরিয়ে রইলেন

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাছ থেকে দেখা এবং তিনি পাহাড়বাসীর জন্য কী বার্তা দেন, তা শোনার জন্য মঙ্গলবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে গোথেলস মেমোরিয়াল স্কুল মাঠের জনকল্যাণ শিবির প্রাঙ্গণ। উপভোকতাদের হাতে মুখ্যমন্ত্রী সরাসরি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী পাহাড়ের মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজের ঘোষণা করতে থাকেন। সেখানেই EFR-এ পাহাড়ের মানুষের নিয়োগের বিষয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন– হরমুজের ঝামেলা শেষ, কিন্তু ভারতের লাগতে পারে ৭ বিলিয়ন ডলারের ধাক্কা! সব কারসাজি ট্রাম্পেরই

    ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর) স্বাধীনতার পূর্বে একটি আধাসামরিক বাহিনী ছিল এবং বর্তমানে এটি রাজ্যের একটি রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী। পাহাড়ের মহিলাদের বিশেষ সংরক্ষণ-সহ সেখানেই শীঘ্রই বিপুল কর্মসংস্থান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরপরই উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন খোঁচা দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘প্রাক্তন মুখ্যমন্ত্রী পাহাড়ে ঘুরতে আসতেন। কিন্ত আমি কাজ করতে আসব। পাহাড় তথা উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার বিপুল টাকা বরাদ্দ করেছে কিন্তু পাহাড়বাসীর জন্য কোনও উন্নয়ন করেনি পূর্বতন তৃণমূল সরকার। সব টাকা চুরি দুর্নীতি করে শেষ করেছে। পাহাড়বাসীর সার্বিক উন্নয়নে এবার আমাদের নির্দিষ্ট রোডম্যাপ তৈরি।’’
  • Link to this news (News18 বাংলা)